প্রধান সূচি

সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত-৪ ॥ অস্ত্র গোলা বারুদ উদ্ধার

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া মরা পশুর এলাকায় র‌্যাব-৮ এর সাথে বন্দুকযুদ্ধে  বনদস্যু হাসান বাহিনী প্রধান হাসানসহ ৪ দস্যু নিহত হয়েছে। এসময় বিপুল পরিমান অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম জানান, সুন্দরবনে সম্প্রতি বনদস্যুদের আনাগোনা বেড়ে যাওয়ায় র‌্যাবের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে নামে। অভিযানিক দলটি রাত ১২টার  দিকে সুন্দরবনের জোংলা খাল এলাকায় পৌঁছালে র‌্যাবকে লক্ষ্য করে বনদস্যুরা গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। থেমে থেমে বেশ কিছু সময় বন্দুক যুদ্ধ চলার পর দস্যুরা পিছু হটে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৪ দস্যু’র মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এসময় আশেপাশের বনজীবিরা এসে মৃতদেহ ৪টি বনদস্যু হাসান বাহিনীর বলে সনাক্ত করে। এর মধ্যে একটি বনদস্যু হাসান বাহিনীর প্রধান হাসানের বলে জানায়। সেখান খেকে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ ও দস্যুদের ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial