প্রধান সূচি

চিতলমারীতে বিদ্যুস্পৃষ্টে ছাত্রলীগ নেতার ভাইয়ের মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোবিন্দ মজুমদারে বড় ভাই গৌতম মজুমদার (৩৮) মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার খড়মখালী গ্রামের একটি ধর্মীয় অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পর্শ হয়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত গৌতম মজুমদার উপজেলার খড়মখালী গ্রামের গৌর মজুমদারের ছেলে। তিনি পেশায় আইনজীবী সহকারী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, দুই ভাই, এক বোন ও পিতা-মাতাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

গৌতম মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাশেদ শেখ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial