প্রধান সূচি

মঠবাড়িয়ায় উদীচীর নৃত্য কর্মশালা

পিরোজপুরের মঠবাড়িয়ায় উদীচী শিল্পী গোষ্ঠী পরিচালিত সাবু সুদেব স্মৃতি সংগীত বিদ্যালয়ের ৫ দিনব্যাপী নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদীচীর সভাপতি জীবন কৃষ্ণ সাওজাল এই কর্মশালার উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় ও আন্তর্জাতিক নৃত্য শিল্পী এবং নৃত্য পরিচালক এস আই শফিক, সাবু সুদেব সংগীত বিদ্যালয়ের নৃত্য শিক্ষক কবির আহম্মেদ, উদীচীর সহ-সভাপতি তাহমিনা বেগম, উদয় শংকর ভক্ত, নাজমা রোকেয়া, সাধারণ সম্পাদক ইসরাত জাহান মমতাজ, নাট্য সম্পাদক ফিরোজ আহম্মেদ, সদস্য রিতা রায়, বিনয় বল, কাজল দাস, সাথী রানী, মালা রানী মন্ডল, অভিভাবক সমীর চন্দ্র বেপারী, রুবি রানী শিকদার, রোজী রানী, সীমা রানী ওঝা প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial