Friday, May 17th, 2019
চিতলমারীতে বিদ্যুস্পৃষ্টে ছাত্রলীগ নেতার ভাইয়ের মৃত্যু
বাগেরহাটের চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোবিন্দ মজুমদারে বড় ভাই গৌতম মজুমদার (৩৮) মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার খড়মখালী গ্রামের একটি ধর্মীয় অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পর্শ হয়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত গৌতম মজুমদার উপজেলার খড়মখালী গ্রামের গৌর মজুমদারের ছেলে। তিনি পেশায় আইনজীবী সহকারী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, দুই ভাই, এক বোন ও পিতা-মাতাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় উদীচীর নৃত্য কর্মশালা
পিরোজপুরের মঠবাড়িয়ায় উদীচী শিল্পী গোষ্ঠী পরিচালিত সাবু সুদেব স্মৃতি সংগীত বিদ্যালয়ের ৫ দিনব্যাপী নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদীচীর সভাপতি জীবন কৃষ্ণ সাওজাল এই কর্মশালার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় ও আন্তর্জাতিক নৃত্য শিল্পী এবং নৃত্য পরিচালক এস আই শফিক, সাবু সুদেব সংগীত বিদ্যালয়ের নৃত্য শিক্ষক কবির আহম্মেদ, উদীচীর সহ-সভাপতি তাহমিনা বেগম, উদয় শংকর ভক্ত, নাজমা রোকেয়া, সাধারণ সম্পাদক ইসরাত জাহান মমতাজ, নাট্য সম্পাদক ফিরোজ আহম্মেদ, সদস্য রিতা রায়, বিনয় বল, কাজল দাস, সাথী রানী, মালা রানী মন্ডল, অভিভাবক সমীরবিস্তারিত পড়ুন
