প্রধান সূচি

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে গণপূর্ত মন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরে ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম।
শনিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা বেকুটিয়া ফেরি ঘাটে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, গণপূর্ত বিভাগের পিরোজপুরে নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ, পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক প্রমুখ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial