প্রধান সূচি

Saturday, May 4th, 2019

 

ফণী’র আঘাতে পিরোজপুরসহ সারাদেশে নিহত ১৭

ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের ওড়িশায় আঘাত হানার পর তান্ডব চালিয়ে শনিবার সকালে ঝড়টি বাংলাদেশে আঘাত হেনেছে। ‘ফণী’র প্রভাবে শুক্রবার দিনে ও রাতে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রপাত হয়েছে। গত দুই দিনে ফণি’র প্রভাবে ঝড়ো হাওয়ায় ও পানিতে ডুবে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। পিরোজপুরের কাউখালী উপজেলায় পানিতে ডুবে মোরসালিন খান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মোরসালিন উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের নুরুজ্জামান খানের ছেলে। ফণি’র প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি ও বৃষ্টির পানিতে ভরে যাওয়া বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে তার মৃত্য হয়। পরিবারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ঘূর্ণিঝড় ফণি’র প্রভাব

কাঁচা ঘরবাড়ি বির্ধ্বস্ত ॥ নিম্নাঞ্চল প্লাবিত ॥ দুই কোটি টাকার ক্ষয় ক্ষতি

পিরোজপুরে ঘূর্ণিঝড় ফণি’র প্রভাবে গাছপালা ভেঙ্গে পড়াসহ নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভেঙ্গে কিছু এলাকায় পানি ঢুকেছে। জেলা প্রশাসন জানিয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ার শাপলেজা ইউনিয়নের কয়েকটি স্থানের বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। চর মাছুয়া ষ্টিমার ঘাট বেড়িবাঁধ পানি বৃদ্ধি পাওয়ায় কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। দমকা হাওয়ায় কলাগাছ ও পেপে বাগানসহ কৃষিতে ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জেলা কৃষি অফিস নিশ্চিত করেছে। শনিবার দুপুরে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, জেলায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছেবিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে গণপূর্ত মন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরে ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। শনিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা বেকুটিয়া ফেরি ঘাটে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, গণপূর্ত বিভাগের পিরোজপুরে নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ, পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক প্রমুখ।


পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার কাউখালী উপজেলায় পানিতে ডুবে মোরসালিন খান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মোরসালিন উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের নুরুজ্জামান খানের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হঠাৎ জোয়ারের পানি বাড়ির পাশে ডোবায় ভরে যায়। সবার অজান্তে মোরসালিন বাড়ি থেকে বের হয়ে ডোবায় পড়ে যায়। পরে তাকে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।


পানিবন্দী ৫ শতাধিক পরিবার

শরণখোলায় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে ৬ গ্রাম প্লাবিত

বাগেরহাটের শরণখোলার সাউথখালীতে শনিবার সকাল ১০টার দিকে ঘূর্ণিঝড় ফণি’র প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পয়ে পাউবো’র ৩৫/১ পোল্ডারের দুটি পয়েন্ট বিধ্বস্ত হয়ে ৬টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ৫ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ফণি আতংকে শুক্রবার রাতে উপজেলার ৮৫টি সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া বলেশ্বর নদীর তীরের প্রায় ২০ হাজার মানুষ পরিস্থিতির উন্নতি হওয়ায় শনিবার সকাল থেকে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। উপজেলার কোথাও কোন প্রাণহানী কিংবা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, জেলা প্রশাসন ও এনজিও জেজেএস’র পক্ষ থেকে শুক্রবার রাত এবং শনিবার সকাল ওবিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় ফণী’র কারণে আশ্রয় কেন্দ্রে আসা অসুস্থ রোগীদের রিকের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

ঘূর্ণিঝড় ফণী’ কারণে আশ্রয়কেন্দ্রে আসা অসুস্থ হয়ে পড়া রোগীদের বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং স্যালাইন ও ওষুধ বিতরণ করা হয়েছে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় শারিকতলা ইউনিয়নে “দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) কর্মসূচি” বাস্তবায়ন চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার কেশরতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘূর্ণিঝড় ফণী থেকে বাচাঁর জন্য অত্র এলাকার বিভিন্ন বয়সের মানুষে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে অসুস্থ হয়ে পড়েন তাদেরকে জরুরীভাবে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, স্যালাইন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন


দেশের সকল নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য … শ. ম. রেজাউল করিম

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, দেশের সকল নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। তাই তিনি এদেশে ’৯৮ সালে কমিনিউটি ক্লিনিক চালু করেছিলেন। বিএনপি ক্ষমতায় এসে দেশের মানুষকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করতে সে সব কমিনিউটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যসেবা প্রত্যেকটি মানুষের দুয়ারে পৌঁছে দিতে, বন্ধ করা কমিনিউটি ক্লিনিকগুলো ২০০৯ সালে আবারও চালু করেছেন। আজ শনিবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা হাসপাতালের আধুনিক এ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। এবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কৃৃষককে কুপিয়ে হত্যা

পিরোজপুর সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামে তুচ্ছ ঘটনার জেরে রফিক হাওলাদার (৪৫) নামে এক কৃৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত রফিক হাওলাদার একপাই জুজখোলা গ্রামের মৃত রাজ্জাক হাওলাদারের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী বিকাশ হালদারের কয়েকটি হাঁস রফিক হাওলাদারের হাঁসের সঙ্গে তাদের বাড়িতে যায়। রফিক শুক্রবার হাঁসগুলো বিকাশ হালদারকে দিয়ে দেয়। দুপুর ২টার দিকে বিকাশ হালদার ও তার ছেলে পল্লব হালদার এবং বিপ্লব হালদার রফিকের বাড়িতে এসে জানায় ফেরত দেওয়া হাঁসগুলো তাদের না। এ নিয়ে তাদেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় নবদম্পতিসহ বরযাত্রীর আশ্রয় সাইক্লোন শেল্টারে

সুপার সাইক্লোন ফণী’র প্রভাবে শুক্রবার রাতে ভান্ডারিয়া উপজেলার কঁচা নদী লাগোয়া ১৯নং চরখালী সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়ে রাত্রী যাপন করে নব দম্পতি এবং তাদের সাথে থাকা ৬০ জন বরযাত্রীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষ। শনিবার ভোরে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন অবস্থা। এ সময় কথা হয় বরের সাথে। বর পিরোজপুর জেলা সদরের গার্মেন্টস ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম জানান, তিনি শুক্রবার দুপুরে পিরোজপুর থেকে একটি বাস ও একটি মাইক্রোবাসে করে প্রায় ৬০ জন বর যাত্রী নিয়ে  জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের বাদুরা নামক স্থানেবিস্তারিত পড়ুন


ফণি আতঙ্কে জেলার ২৫ হাজার মানুষের সাইক্লোন শেল্টারে আশ্রয় ॥ শুকনো খাবার বিতরণ

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পিরোজপুরে শুক্রবার রাত থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। শুক্রবার বিকেল থেকেই পিরোজপুরের বিভিন্ন উপজেলার থাকা আশ্রয় কেন্দ্রগুলোয় লোকজন এসে আশ্রয় নিতে শুরু করে। রাতে এসব আশ্রিত রোকজনের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম শুক্রবার রাতে ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন সাইক্লোন শেল্টার ঘুরে আশ্রয় নেয়া লোকজনের মাঝে ব্যক্তিগতভাবে শুকনো খাবার ও মোমবাতি বিতরণ করেছেন। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম জানান, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম দুর্যোগ মোকাবেলায় প্রাথমিকভাবে ১৬শ’ কেজি চিড়া, ২শ’ কেজি গুড়, ১শ’ বান্ডিল মোমবাতি এবং গ্যামলাইট ব্যক্তিগতভাবেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial