পানিতে ডুবে শিশুর মৃত্যু
জেলার কাউখালী উপজেলায় পানিতে ডুবে মোরসালিন খান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মোরসালিন উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের নুরুজ্জামান খানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হঠাৎ জোয়ারের পানি বাড়ির পাশে ডোবায় ভরে যায়। সবার অজান্তে মোরসালিন বাড়ি থেকে বের হয়ে ডোবায় পড়ে যায়। পরে তাকে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।
Please follow and like us:
« শরণখোলায় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে ৬ গ্রাম প্লাবিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে গণপূর্ত মন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ »
