বরিশাল বিভাগে লামিয়া ইসলাম শ্রেষ্ঠ শিক্ষার্থী
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ বরিশাল বিভাগে কলেজ শাখায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে পিরোজপুরের লামিয়া ইসলাম। লামিয়া পিরোজপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আগামী ১২ ও ১৩ মে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে অংশ গ্রহন করবে।
লামিয়া পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হয়। এছাড়া সে নাচ, কবিতা আবৃত্তি ও উপস্থাপনায় পারদর্শী। লামিয়া ইসলামের বাবা “লামিয়া ব্যাটারীর সত্বাধীকারী মো. ইউনুছ আলী বলেন, আমার মেয়ে ছোটবেলা থেকে মেধাবী ও পড়াশুনায় মনোযোগী। শ্রেণী পরীক্ষায় সবসময় সে প্রথম স্থান অধিকার করে এসেছে। মা নেক পারভীন ডালিয়া বলেন, লামিয়া পড়াশুনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার অর্জন করেছে।
Please follow and like us:
« বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ নিহত-৩ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাংলাদেশ শিক্ষক সমিতি কাউখালী শাখার সম্মেলন অনুষ্ঠিত »
