প্রধান সূচি

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ নিহত-৩

বাগেরহাটের রামপাল উপজেলায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহষ্পতিবার সকালে খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার মালিডাঙ্গা চেয়ারম্যানের মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে। নিহতরা হলেন সোহাগ (৩৫) ও সঞ্জিত মন্ডল (৫০)। এদের বাড়ি জেলার মোংলা উপজেলার চিলা গাববুনিয়া ও মাকড়ডোন এলাকায়। বাকি একজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার সার্জেট বাচ্চু মিয়া বলেন, বৃহষ্পতিবার সকালে রামপাল উপজেলার অভ্যন্তরীণ একটি সড়ক দিয়ে যাত্রীবাহী মাহেন্দ্র অসাবধনতাবশত খুলনা-মোংলা জাতীয় মহাসড়কে উঠার সময়ে মোংলাগামী অপর একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মাহেদ্রটি দুমড়ে মুচড়ে চালকসহ তিনজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial