পিরোজপুরে মুক্তিযোদ্ধা এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা ও জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে এ সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেবেকা খানের সভাপতিত্বে জেলা পরিষদ প্রাঙ্গনে সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান ফুলু, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান
এডভোকেট এম. মতিউর রহমান, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ খান মনু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ, মেধাবী শিক্ষার্থী জান্নাতুল নাহার নওমী, ইসমাইল খান ও ফারজানা ঐশী।
অনুষ্ঠানে জেলার ৫০ জন মুক্তিযোদ্ধা এবং ১৭২ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। প্রত্যেক মুক্তিযোদ্ধাকে অনুদান হিসেবে ১০ হাজার টাকার প্রাইজবন্ড এবং ২০১৮ সালের এইসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ৩ হাজার ৫ শত টাকার প্রাইজবন্ড ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ৩ হাজার টাকার প্রাইজবন্ড করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, অভিভাবক, স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
