প্রধান সূচি

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় … শ. ম. রেজাউল করিম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর জামায়াত-বিএনপি’র আমলে হয় লুটপাট। গত ১০ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর সিংহভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দেশকে দুর্নীতিমুক্ত রাখতে পারলেই দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে।

শনিবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবরা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে গাওখালী স্কুল এ্যান্ড কলেজে মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, টিআর-কাবিখাসহ যে কোন উন্নয়ন প্রকল্প থেকে আমাকে কোন কমিশন বা ঘুষ দিতে হবে। শিক্ষক নিয়োগ, দপ্তরী নিয়োগে আমাকে ঘুষ দিতে হবে না। আমি নিজে কোন দুর্নীতি করবো না আর কাউকে করতেও দিব না। দুর্নীতিবাজ যেই হোক তাকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না। আসুন আমরা দুর্নীতিমুক্ত থেকে সকলে মিলে দেশের উন্নয়নে সহায়তা করি।

তিনি বলেন, এর আগে বিভিন্ন সময় আমি আপনাদের কাছে এসেছি, নৌকায় ভোট চেয়েছি। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। এখন আমার দেয়ার পালা। এই অবহেলিত জনপদের উন্নয়নের জন্য আপনারা আমাকে সহযোগিতা করুন।

তিনি আরো বলেন, আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ তিন মাসে এ উপজেলার উন্নয়নের জন্য যে সকল প্রকল্প হাতে নিয়েছি, যার মধ্যে অনেক প্রকল্পের টেন্ডার হয়েছে, অনেক গুলোর কাজও ইতোমধ্যে শুরু হয়েছে। এই একটি ইউনিয়নের জন্য ৫০টি ব্রীজ-কালভার্টের টেন্ডার ইতোমধ্যে শেষ হয়েছে, শীগ্রই কাজ শুরু হবে। বাংলাদেশের ৪৭ বছরের ইতিহাসে কোন এমপি’র পক্ষে তা সম্ভব হয়নি। আগামী জুন-জুলাইয়ের মধ্যে এ উপজেলায় বিদ্যুৎ সংযোগবিহীন কোন ঘর থাকবে না।

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত  পুলিশ সুপার  মোল্লা আজাদ, এলজিইডি পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আক্তার, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, দেউলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ওয়ালিউল্লাহ প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial