মঠবাড়িয়ায় জালনোট প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরের মঠবাড়িয়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা ও মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন তফসিলী ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক বরিশাল এ জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র মো. মঞ্জুর রহমান শিকদার।
সোনালী ব্যাংক পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার মো. শাহ আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক বরিশালের উপ-পরিচালক প্রিন্সিপাল অফিস আব্দুস ছালাম হাওলাদার বরিশাল শাখার জেনারেল ম্যানেজার সজিব কুমার দাস প্রমুখ।
কর্মশালায় জাল নোট সনাক্ত করণের বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
মঠবাড়িয়া উপজেলার সকল তফসিলী ব্যাংকের ব্যবস্থাপক, ব্যবসায়ী, মৎস্যজীবী ও কৃষিজীবীরা এ কর্মশালায় অংশ নেন।
