প্রধান সূচি

পিরোজপুরে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ’র মৃত্যু

পিরোজপুরে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে সুরভী সেখ নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় পিরোজপুর পাড়েরহাট সড়কের হুজুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত সুরভী পাড়েরহাট বন্দরের ব্যবসায়ী শাহীন সেখ এর স্ত্রী এবং এক সন্তানের জননী।
নিহতের স্বজনরা জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় পিরোজপুর শহরের সরকারী বালক বিদ্যালয় মাঠে উদযাপিত বৈশাখী মেলা থেকে পাড়েরহাট নিজ বাড়িতে যাবার জন্য অটোরিক্সায় ওঠেন সুরভী। রাস্তার পথিমধ্যে তার গলার ওড়না অটোরিক্সার পিছনের চাকার সাথে পেঁচাতে থাকে। এক পর্যায় সে অটোরিক্সা থেকে রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial