প্রধান সূচি

Thursday, April 18th, 2019

 

গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের পিতা আব্দুল খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য শ. ম. রেজাউল করিম (এমপি)’র পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আছর পিরোজপুর রোজ গার্ডেন রেস্তোরায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকেীশলী সুশান্ত রঞ্জনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ’র মৃত্যু

পিরোজপুরে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে সুরভী সেখ নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় পিরোজপুর পাড়েরহাট সড়কের হুজুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত সুরভী পাড়েরহাট বন্দরের ব্যবসায়ী শাহীন সেখ এর স্ত্রী এবং এক সন্তানের জননী। নিহতের স্বজনরা জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় পিরোজপুর শহরের সরকারী বালক বিদ্যালয় মাঠে উদযাপিত বৈশাখী মেলা থেকে পাড়েরহাট নিজ বাড়িতে যাবার জন্য অটোরিক্সায় ওঠেন সুরভী। রাস্তার পথিমধ্যে তার গলার ওড়না অটোরিক্সার পিছনের চাকার সাথে পেঁচাতে থাকে। এক পর্যায় সে অটোরিক্সা থেকে রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরতবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাছ ধরা নিষেধের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

সরকার ঘোষিত ২০মে থেকে ২৩ জুন পর্যন্ত সাধারণ জেলেদের মাছ ধরা নিষেধ আইন বাতিলের দাবীতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে পিরোজপুর জেলা মৎস্য ট্রলার মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি কমল কৃষ্ণ দাস, মৎস্যজীবী লীগের সভাপতি বিমল কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বাজার মাছ ব্যাবসায়ী সমিতির সভাপতি মো. কালাম শেখ, আ. মান্নান হাওলাদার, ইন্দুরকানীর আ. হামিদ জোমাদ্দার, দফতর সম্পাদক আবু সাফায়েৎ প্রমুখ। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি কমল কৃষ্ণ দাস ও মৎস্যজীবী লীগেরবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০৮তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্ধোধন

ভাণ্ডারিয়ায় ঐতিহ্যবাহী বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ২দিন ব্যপী ১০৮তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়। সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয়, ক্রীড়া ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন শেষে বিদ্যালয়ের গভনির্ং বডির সভাপতি, জাতীয় পার্টি জেপির উপজেলা আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং অনুষ্ঠানের সভাপতি মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম এবং স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন


সন্ধ্যা নদীর ভাঙনে

বিলীনের পথে শান্তিহার কুনিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়

খরস্রোতা সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে শান্তিহার কুনিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতোমধ্যে বিদ্যালয়টির ৬২ শতাংশ জমির মধ্য থেকে ৫৬ শতাংশই বিলীন হয়ে গেছে নদী গর্ভে। বর্তমানে ভাঙ্গন কবলিত নদীর পাড় থেকে এ বিদ্যালয় ভবনের দুরত্ব আছে আর মাত্র ১০ থেকে ১৫ ফুট। বিদ্যালয়টির একমাত্র পাকা লেট্রিনটিও নদীতে তলিয়ে গেছে প্রায় দু‘বছর আগে। গত কয়েকদিনে নদীর পাড়ে (বিদ্যালয় ভবনের পার্শ্বে) বড় ধরনের ফাটল দেখা দেয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। জীবনের ঝুকি নিয়ে পড়ালেখা করছে শিক্ষার্থীরা। যে কোনো সময় বিদ্যালয়ের একমাত্র ভবনটি নদীতে ভেঙ্গে পড়তে পারে। এলাকার লোকজনেরবিস্তারিত পড়ুন


ইসমাইল সভাপতি ॥ শাকিল সম্পাদক

মঠবাড়িয়ায় সাংবাদিক সমিতির কমিটি গঠন

মঠবাড়িয়ায় সাংবাদিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে শহরের কে. এম. লতীফ সুপার মার্কেটের মোঘল কিচেন চাইনিজ রেঁস্তোরায় এক জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক বর্তমান পত্রিকা ও এসটিভি বাংলার মঠবাড়িয়া প্রতিনিধি ইসমাইল হোসেন হাওলাদারকে সভাপতি ও দৈনিক মানবকন্ঠের মঠবাড়িয়া প্রতিনিধি শাকিল আহমেদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি আবদুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ জিল¬ুর রহমান, মঠবাড়িয়া সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকালবিস্তারিত পড়ুন


নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থী ও পাঠাগার আন্দোলনের ব্যানারে শহরের শহীদ মিনার সম্মুখ সড়কে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এসময় বক্তারা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ তার দোসরদের দ্রুত বিচারের মুখোমুখি করে দৃষ্টান্ত মূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, সরকারি হাতেম আলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সাংবাদিক মজিবরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে দূবৃত্তের হামলায় মসজিদের ইমাম আহত

ইন্দুরকানীতে একদল দূবৃত্তের হামলায় মসজিদের ইমাম আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার চরণীপত্তাশী এলাকায় মসজিদের ইমাম হারুন-অর-রশিদ খান এশার নামাজের পর বাসায় ফেরার পথে পরিকল্পিতভাবে একই গ্রামের রাকীবুল ও তরুনের নেতৃত্বে একদল দূবৃত্ত ইমামকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ বিষয় আহত ইমাম হারুন অর রশিদ খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের হিসাবে প্রতিপক্ষ মাওলানা ইউসুফ রাকিবুল ও তরুনসহ ছয় থেকে সাত জন দূবৃত্তের সহায়তায় রাতের আধারে আমার উপর হামলা চালিয়েছে। এ বিষয় ইন্দুরকানী থানায় মৌখিক ভাবে জানিয়েছি। পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, হামলার কথা শুনেছি, তবে ইমামের উপর কেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ৭৫০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

ইন্দুরকানীতে ৭৫০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়াম্যান এ্যাড. এম. মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, নারী ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান প্রমুখ। পরে ৭৫০ জন কৃষকদের মধ্যে জন প্রতি ৫ কেজি করে ধানের বীজ ও ২৫ কেজি করে সার বিতরণ করা হয়।


২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ইন্দুরকানীতে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই

ইন্দুরকানীতে এক কৃষকের বসতঘর পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, বুধবার গভীর রাতে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আশ্রাফ আলী ফরাজীর বসতঘরটি নিমিশেই পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনে ঘরে থাকা নগদ ৭ লক্ষাধিক টাকা, চাল, ধান, দলিলপত্র, আসবাবপত্র ও প্রয়োনীয় কাগজপত্রসহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার সকালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান ও ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা ঘটনা স্থল পরিদর্শন করেন এবং তাদেরকে সর্বাত্তক সহযোগীতা করার আশ্বাস দেন। এসময় উপজেলা চেয়ারম্যান জানান, অগ্নিকান্ডের ঘটনায় ওই কৃষকের ২০বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial