প্রধান সূচি

ইসমাইল সভাপতি ॥ শাকিল সম্পাদক

মঠবাড়িয়ায় সাংবাদিক সমিতির কমিটি গঠন

মঠবাড়িয়ায় সাংবাদিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে শহরের কে. এম. লতীফ সুপার মার্কেটের মোঘল কিচেন চাইনিজ রেঁস্তোরায় এক জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক বর্তমান পত্রিকা ও এসটিভি বাংলার মঠবাড়িয়া প্রতিনিধি ইসমাইল হোসেন হাওলাদারকে সভাপতি ও দৈনিক মানবকন্ঠের মঠবাড়িয়া প্রতিনিধি শাকিল আহমেদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি আবদুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ জিল¬ুর রহমান, মঠবাড়িয়া সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকাল প্রতিনিধি মিজানুর রহমান মিজু, কালেরকন্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, ইত্তেফাক প্রতিনিধি রফিকুজ্জামান আবির, বাংলাদেশের খবর পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি এস. এম. আকাশ, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি জুলফিকার আমিন সোহেল, আলোর সময় প্রতিনিধি আবুল কালাম আজাদ ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোস্তফা কামাল বুলেট, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি শাহাদাৎ হোসেন বাবু।

উল্লেখ্য, কমিটির অন্য সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial