প্রধান সূচি

ইন্দুরকানীতে দূবৃত্তের হামলায় মসজিদের ইমাম আহত

ইন্দুরকানীতে একদল দূবৃত্তের হামলায় মসজিদের ইমাম আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার চরণীপত্তাশী এলাকায় মসজিদের ইমাম হারুন-অর-রশিদ খান এশার নামাজের পর বাসায় ফেরার পথে পরিকল্পিতভাবে একই গ্রামের রাকীবুল ও তরুনের নেতৃত্বে একদল দূবৃত্ত ইমামকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

এ বিষয় আহত ইমাম হারুন অর রশিদ খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের হিসাবে প্রতিপক্ষ মাওলানা ইউসুফ রাকিবুল ও তরুনসহ ছয় থেকে সাত জন দূবৃত্তের সহায়তায় রাতের আধারে আমার উপর হামলা চালিয়েছে। এ বিষয় ইন্দুরকানী থানায় মৌখিক ভাবে জানিয়েছি।

পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, হামলার কথা শুনেছি, তবে ইমামের উপর কে বা কারা হামলা করেছে তা জানিনা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial