প্রধান সূচি

পিরোজপুরে ৯ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

প্রানের উৎসব বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচীর শুভ সূচনা করা হয়। এ উপলক্ষে রবিবার জেলা প্রশাসকের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা শেষে সরকারি জেলা স্কুল মাঠে রং-বেরংয়ের বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা নাহিদ সিদ্দীকির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. ফকরুল আলম, এডভোকেট এমএ মান্নান, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদহ গোলাম মাওলা নকিব, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটুসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial