প্রধান সূচি

বর্ণিল আয়োজনে কাউখালীতে বর্ষবরণ

বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে কাউখালীতে নতুন বর্ষবরণ উদযাপন করা হয়েছে। শিক্ষা ও সংস্কৃতির প্রবেশদ্বার কাউখালীর আকাশে নতুন বছরের ফুটন্ত সকাল বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই বৈশাখী সাজে ললনাদের পদচারণায় মূখর হয়ে উঠে উপজেলা চত্বর। তাদের কন্ঠেও মানবতার জয়গান। সব অশুচি মুছে দিয়ে অমঙ্গল দূর করার আওয়াজ। নকশা তোলা পাঞ্জাবি, বর্ণিল ফতুয়া আর আলপনাময় শাড়িতে ব্যঞ্জময় অসাম্প্রদায়িক বাঙালির এই উৎসবে অগণন মানুষ নেমে এলো পথে। এ যেন এক উৎসবের নগর।
রবিবার সকালে কাউখালী উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রাবের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সমবেতভাবে বর্ষবরণ সংগীত পরিবেশন করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবীর, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমরুজ্জামান তালুকদার, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, জেলা পরিষদের সদস্য শাহাজাদি রেবেকা শাহীন চৈতী প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial