Sunday, April 14th, 2019
বর্ণিল আয়োজনে কাউখালীতে বর্ষবরণ
বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে কাউখালীতে নতুন বর্ষবরণ উদযাপন করা হয়েছে। শিক্ষা ও সংস্কৃতির প্রবেশদ্বার কাউখালীর আকাশে নতুন বছরের ফুটন্ত সকাল বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই বৈশাখী সাজে ললনাদের পদচারণায় মূখর হয়ে উঠে উপজেলা চত্বর। তাদের কন্ঠেও মানবতার জয়গান। সব অশুচি মুছে দিয়ে অমঙ্গল দূর করার আওয়াজ। নকশা তোলা পাঞ্জাবি, বর্ণিল ফতুয়া আর আলপনাময় শাড়িতে ব্যঞ্জময় অসাম্প্রদায়িক বাঙালির এই উৎসবে অগণন মানুষ নেমে এলো পথে। এ যেন এক উৎসবের নগর। রবিবার সকালে কাউখালী উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রাবের করা হয়। শোভাযাত্রাটিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৯ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
প্রানের উৎসব বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচীর শুভ সূচনা করা হয়। এ উপলক্ষে রবিবার জেলা প্রশাসকের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা শেষে সরকারি জেলা স্কুল মাঠে রং-বেরংয়ের বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা নাহিদ সিদ্দীকির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. ফকরুল আলম, এডভোকেট এমএ মান্নান, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদহবিস্তারিত পড়ুন
