প্রধান সূচি

স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধ জেলে নিখোঁজ

জেলার স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার সন্ধ্যা নদীতে ইলিশ ধরতে গিয়ে দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামের মো. শাহ আলম (৬৫) নামে এক বৃদ্ধ জেলে। গত সোমবার দুপুরে নদীতে মাছ ধরার কথা বলে বাসা থেকে বের হয়ে এখন পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শাহ আলম উপজেলার মৎস্য দপ্তরের নিবন্ধনভুক্ত জেলে।

পরিবারের ধারণা মাছ ধরতে গিয়ে ঝড়ো-বাতাসের কবলে পড়ে সে নদীতে নিখোঁজ হয়েছেন।

শাহ আলমের ছেলে সোহেল জানান, তার পিতা নিয়মিত নদীতে মাছ ধরেন। ওই দিন দুপুর আনুমানিক একটার দিকে মাছ ধরার কথা বলে জাল ও নৌকা নিয়ে নদীতে যান। দুপুর তিনটা পর্যন্ত বাসায় না ফিরলে খোঁজাখুঁজি পড়ে। পরে নদীর চারদিক মাইকিং করে খোঁজ শুরু হয়। এতে  জেলে শাহ আলমের খোঁজ না মিললেও সন্ধ্যা নদীর নান্দুহারের কাছাকাছি নদীর পাশে তার বাবার মাছ ধরার নৌকাটি বুট হয়ে ভাসা অবস্থায় পাওয়া যায়। এরপরও বাবার সন্ধানে অব্যাহত মাইকিং করা হয়। মঙ্গলবারও নিখোঁজের সন্ধানে মাইকিং করা হয়।

উপজেলা মৎস্য সমিতির সভাপতি মো. মোশারফ মিয়া জানান, নিখোঁজ জেলের সন্ধানে চারদিক মাইকিং চলতেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রী করার জন্য পরিবারের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হচ্ছে।

এলাকাবাসী জানান, ওই দিন দুপুরে ঝড়ো বাতাস বইছিল। এজন্য নদীতে বেশ তুফানও ছিল। নদীর তুফানের আঘাতে জেলে শাহ আলমের মাছ ধরার নৌকা উল্টে গিয়ে হয়তো সে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial