Tuesday, April 9th, 2019
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পিতার মৃত্যুতে পিরোজপুর এলজিইডি’র কর্মকর্তা ও কর্মচারীদের শোক প্রকাশ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম এর পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক সেখ এর মৃত্যুতে এলজিইডি’র সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে পিরোজপুর নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
পৌরশহরে দুই সপ্তাহ ধরে সড়কবাতি বন্ধ
ভান্ডারিয়ার বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা ও মাদক বিক্রেতাদের আনাগোনা
জেলার ভান্ডারিয়া পৌর শহরের বিভিন্ন সড়কে গত দুই সপ্তাহ ধরে সড়কবাতি বন্ধ থাকার সুযোগে পৌর শহরে চুরি এবং মাদক বিক্রেতাদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে শহরের লক্ষি¥পুরা গ্রামের মহল্লার আব্দুস ছালাম মুন্সীর বাড়ীতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরের দল ঘরের দরজার হ্যাজবল ভেঙ্গে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার, ২ লক্ষ ৫০ হাজার টাকার পূবালী ব্যাংকের এফডিআর (চেক)সহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায় এবং ঘরের মালামাল তছনছ করে। এ সময় ঘরে কোন রোজন ছিল না। তবে ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে, শহরে সড়কবাতিবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধ জেলে নিখোঁজ
জেলার স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার সন্ধ্যা নদীতে ইলিশ ধরতে গিয়ে দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামের মো. শাহ আলম (৬৫) নামে এক বৃদ্ধ জেলে। গত সোমবার দুপুরে নদীতে মাছ ধরার কথা বলে বাসা থেকে বের হয়ে এখন পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শাহ আলম উপজেলার মৎস্য দপ্তরের নিবন্ধনভুক্ত জেলে। পরিবারের ধারণা মাছ ধরতে গিয়ে ঝড়ো-বাতাসের কবলে পড়ে সে নদীতে নিখোঁজ হয়েছেন। শাহ আলমের ছেলে সোহেল জানান, তার পিতা নিয়মিত নদীতে মাছ ধরেন। ওই দিন দুপুর আনুমানিক একটার দিকে মাছ ধরার কথা বলে জাল ও নৌকা নিয়ে নদীতে যান। দুপুরবিস্তারিত পড়ুন
ভিসির পদত্যাগ দাবিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুর হকের পদত্যাগের দাবিতে টানা ১৪তম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এছাড়া মহাসড়কে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌনে দুই ঘন্টার সড়ক অবরোধ শেষে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। মঙ্গলবার দুপুর ১টায় এই আল্টিমেটাম শেষ হয়। ভিসি পদত্যাগ বা ছুটির লিখিত আবেদন না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বিক্ষুব্ধরা। মঙ্গলবার দুপুর ১টার দিকেবিস্তারিত পড়ুন
জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলার পূর্ব ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার এবং উদ্বুদ্ধকরণ’ কার্যক্রমের আওতায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পূর্ব ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবর্ণা রানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা মহসীন হোসেন তালুকদার মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা এবং ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশন- ২০২১বিস্তারিত পড়ুন
