প্রধান সূচি

জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলার পূর্ব ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার এবং উদ্বুদ্ধকরণ’ কার্যক্রমের আওতায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পূর্ব ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবর্ণা রানী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা মহসীন হোসেন তালুকদার মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা এবং ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশন- ২০২১ ও ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, অটিজম, তথ্য অধিকার, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয় নিয়ে উপস্থিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সুধীজন, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial