প্রধান সূচি

ফকিরহাটে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১

বাগেরহাটের ফকিরহাট থেকে এক বাসযাত্রীর কাছ থেকে ৪০ পিস ফেনসিডিল উদ্ধার করেছে কাটাখালী হাইওয়ে পুলিশ।

সোমবার সকালে সময় খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে পুলিশ মো. ইফতেখার হোসেন (৪৫) নামের ওই বাসযাত্রীকে গ্রেফতার করে। তার বাড়ি রাজবাড়ি জেলার সদর উপজেলার কাজিকান্দা গ্রামে। বাবার নাম ইহসান উদ্দিন।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা খুলনা মেট্রো ১১-০০৩৩ নং  বনফুল পরিবহনযোগে মাদকের একটি চালান যাওয়ার খরব পেয়ে পুলিশ নওয়াপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরিবহনটি নওয়াপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ যাত্রীদের তল্লাশি শুরু করে। এ সময় মো. ইফতেখার হোসেন এর ব্যাগ থেকে ৪০ পিস ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। সে এই ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial