Monday, April 8th, 2019
গণপূর্ত মন্ত্রী’র পিতার মৃত্যুতে পিরোজপুর কন্ঠ’র প্রকাশক মিরাজের শোক প্রকাশ
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক শ. ম. রেজাউল করিম এর পিতা মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক শেখ (৯০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক, ভান্ডারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। তিনি মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতিতে সমবেদনা জানিয়েছেন।
মঠবাড়িয়ায় নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের একদিন পর সোমবার রাতে বড় হারজী খাল থেকে রাজু সিকদার (২৬) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রাজু সিকদার উপজেলার বড় হারজী গ্রামের হানিফ সিকদারের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্ জানান, রবিবার রাতে স্থানীয় একটি মাহফিলে গিয়ে রাজু বাড়ি ফেরেনি। সোমবার সন্ধ্যায় বড় হারজী খালে রাজুর লাশ ভাসতে দেখে স্থানীয় চৌকিদার থানা পুলিশে খবর দেয়। তিনি আরও জানান, রাজু মাদকাসক্ত ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মঙ্গলবার জেলা মর্গে প্রেরণ করা হবে।
নাজিরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ২৫ শিক্ষার্থী অসুস্থ
নাজিরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ২৫ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ওই শিক্ষার্থীদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার উপজেলা নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলী আশ্রাফ জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় স্বাস্থ্য কর্মী মৃনাল হালদার তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ঔষধ খাওয়ান। এর আধা ঘন্টা পরই শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। প্রথমে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী লক্ষ্মী রানী শিকদার অসুস্থ হয়ে পড়ে। এর কিছু সময় পরে একই শ্রেণীর সুমি শিকদার, সুমাইয়া আক্তার, লিজা আক্তার, ইভা সরকার, ইলা সরকার, সাকুরা কনা,বিস্তারিত পড়ুন
গণপূর্ত মন্ত্রী’র পিতার মৃত্যুতে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের শোক প্রকাশ
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম এর পিতা মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক শেখ (৯০) এর মৃত্যুতে সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতিতে সমবেদনা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম। এছাড়াও জাতীয়পর্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আহবায়ক মো. মনিরুল হক মনি জোমাদ্দার, সিনিয়র যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার এবং আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার শোক প্রকাশ করেছেন।
মোড়েলগঞ্জ-ইন্দুরকানী জেলা মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন
বাগেরহাটের মোড়েলগঞ্জ ফেরিঘাট থেকে পিরোজপুরের ইন্দুরকানী পর্যন্ত জেলা মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে মোড়েলগঞ্জ ছোলম বাড়িয়া বাসস্টান্ডে প্রধান অতিথি হিসেবে এ সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বাগেরহাট সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহ-ই আলম বাচ্চু, পৌর মেয়র এডভোকেট মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মিন্টু প্রমুখ। “জেলা মহাসড়ক যথাযথ মান মান ও প্রশস্থতায় উন্নীতকরণ (খুলনা জোন)”-প্রকল্পের আওতায়বিস্তারিত পড়ুন
কাউখালীতে মাদকসেবীর কারাদন্ড
কাউখালীতে এক গাঁজা সেবনকারীকে তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল সাড়ে ১০টায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান এ কারাদন্ডের আদেশ দেন। সুত্র জানায়, সোমবার সকালে পিরোজপুরের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় পাভেল শরীফ (২৫)কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরে পাভেলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য আইনে তিন মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়।
ফকিরহাটে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১
বাগেরহাটের ফকিরহাট থেকে এক বাসযাত্রীর কাছ থেকে ৪০ পিস ফেনসিডিল উদ্ধার করেছে কাটাখালী হাইওয়ে পুলিশ। সোমবার সকালে সময় খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে পুলিশ মো. ইফতেখার হোসেন (৪৫) নামের ওই বাসযাত্রীকে গ্রেফতার করে। তার বাড়ি রাজবাড়ি জেলার সদর উপজেলার কাজিকান্দা গ্রামে। বাবার নাম ইহসান উদ্দিন। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা খুলনা মেট্রো ১১-০০৩৩ নং বনফুল পরিবহনযোগে মাদকের একটি চালান যাওয়ার খরব পেয়ে পুলিশ নওয়াপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরিবহনটিবিস্তারিত পড়ুন
