প্রধান সূচি

কাউখালীতে মাদকসেবীর কারাদন্ড

কাউখালীতে এক গাঁজা সেবনকারীকে তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল সাড়ে ১০টায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান এ কারাদন্ডের আদেশ দেন।

সুত্র জানায়, সোমবার সকালে পিরোজপুরের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় পাভেল শরীফ (২৫)কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরে পাভেলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য আইনে তিন মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial