প্রধান সূচি

গণপূর্তমন্ত্রীর পিতা আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০ টায় রাজধানীর ২৪নং বেইলি রোডের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বাসভবনে মরহুমের প্রথম নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত নাজিরপুর উপজেলা সদরের সাতকাছিমা মাদরাসা মাঠে এবং বাদ মাগরিব নিজ গ্রামের তারাবুনিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তৃতীয় নামাযের জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial