Sunday, April 7th, 2019
গণপূর্তমন্ত্রীর পিতা আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১০ টায় রাজধানীর ২৪নং বেইলি রোডের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বাসভবনে মরহুমের প্রথম নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত নাজিরপুর উপজেলা সদরের সাতকাছিমা মাদরাসা মাঠে এবং বাদ মাগরিব নিজ গ্রামের তারাবুনিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তৃতীয় নামাযের জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের পিতা আব্দুল খালেক শেখের ইন্তেকাল
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি এর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখ (৯০) আজ রবিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খিসহ গুনগ্রাহী রেখে গেছেন। গত ৫ এপ্রিল জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে নিজ বাড়ীতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে থাকার পরে রবিবার সকাল ৭ টার দিকেবিস্তারিত পড়ুন
গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের পিতার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিমের পক্ষে গণমাধ্যমে এ বিবৃতি পাঠান সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা। বিবৃতিতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা আব্দুল খালেকের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের পিতার মৃত্যুতে শোক প্রকাশ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখের মৃত্যুতে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, দৈনিক পিরোজপুর কন্ঠ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু শোক প্রকাশ করেছেন।
ইন্দুরকানীতে গৃহবধুর আত্মহত্যা
ইন্দুরকানীতে স্বামী-স্ত্রী দাম্পত্য কলহের জের অবশেষে প্রাণ দিতে হল এক গৃহবধুকে। রবিবার সকালে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের বিজন মন্ডলের স্ত্রী শ্রাবন্তী রানী (৩৫) স্বামীর সাথে কলহের জের ধরে ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। এ সময় তার স্বামী ঘরে ছিল না। পরে তার স্বামী বিজন ঘরের দরজা বন্ধ দেখে তার স্ত্রীকে ডাকলে কোন শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখে তার স্ত্রী রশির সাথে ঝুলছে। ইন্দুরকানী থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা গেছে, বিজনের এটা তৃতীয় বিয়ে। স্ত্রী তার নারীবিস্তারিত পড়ুন
প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত
শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ১৯৬৪ সালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৫ সালে বিএ ( অনার্স), ১৯৮৬ সালে এমএ এবং ১৯৮৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। পরে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ১৯৯৩ সালে বিসিএস এর মাধ্যমে প্রভাষক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। এরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন
আসছে পবিত্র মাহে রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজালমুক্ত খাবার বিক্রির দাবীতে স্বরূপকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার পিরোজপুর-স্বরূপকাঠি সড়কে সচেতন নাগরিক সমাজের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মো. নজরুল ইসলাম, সাংবাদিক এ. কে. এম. কাওসার তালুকদার, মো. ফয়সাল হাসান, মো. হাবিবুল্লাহ, শিক্ষক হালিমুর রহমান, মাসুদুল আলম প্রমুখ । এ সময় বক্তারা বলেন, রমজান আসলেই এক শ্রেণীর অতি মুনাফালোভী ব্যবসায়ীরা লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়াসহ ভেজালযুক্ত খাবর বিক্রি করেন। একই সাথে রমজানে ঘন ঘন লোডশেডিংয়ে রোজাদারদের দারুন কষ্ট পোহাতে হয়।বিস্তারিত পড়ুন
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান
পিরোজপুরের মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশন
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ শিক্ষার্থী, ফলাফলসহ সার্বিক বিবেচনায় বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কে এম লতীফ ইনস্টিটিউশন। উপজেলা, জেলা পর্যায়ে যাছাই বাছাইয়ের পর বরিশাল জেলার সরকারী গৌরনদী পাইলট বিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা শেষে মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশন বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বরিশাল বিভাগীয় কমিশনার এর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্টি কমিটি যাচাই বাছাই শেষে এই শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করেন। বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী উৎস হালদার বাবু জানান, আমাদের বিদ্যালয় সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ছোট বেলা থেকেই দক্ষিণাঞ্চলের মধ্যে এইবিস্তারিত পড়ুন
লোকালয়ে হরিণ ॥ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
সুন্দরবনের পশ্চিম ঢাংমারি গ্রামে আসা একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। আজ রবিবার সকালে সুন্দরবনের ঢাংমারী ষ্ট্রেশনের কর্মকর্তারা হরিণটিকে উদ্ধার করে করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রে অভমুক্ত করে। করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, একটি হরিণ পথ ভুল করে পশ্চিম ঢাংমারি গ্রামে একটি হরিণ চলে যায়। এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মো. হান্নানের নেতৃতে বন বিভাগের লোকজন হরিণটিকে উদ্ধার করে। করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। হরিণটি সুস্থ্য রয়েছে।
মঠবাড়িয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা’ প্রতিপাদ্যে মঠবাড়িয়ায় বিশ^ স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আর.এম.ও ডা. মনিরুজ্জামান, কমিউনিটি ক্লিনিক এর পক্ষ থেকে গোপাল চন্দ্র, এবং এ.এইচ.আই কামনা হালদার।
