ইন্দুরকানীতে গৃহবধুর আত্মহত্যা
ইন্দুরকানীতে স্বামী-স্ত্রী দাম্পত্য কলহের জের অবশেষে প্রাণ দিতে হল এক গৃহবধুকে। রবিবার সকালে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের বিজন মন্ডলের স্ত্রী শ্রাবন্তী রানী (৩৫) স্বামীর সাথে কলহের জের ধরে ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। এ সময় তার স্বামী ঘরে ছিল না। পরে তার স্বামী বিজন ঘরের দরজা বন্ধ দেখে তার স্ত্রীকে ডাকলে কোন শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখে তার স্ত্রী রশির সাথে ঝুলছে। ইন্দুরকানী থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, বিজনের এটা তৃতীয় বিয়ে। স্ত্রী তার নারী ঘটিত অনৈতিক আচারণে বাধা দিলে নিজেদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলছিল। অবশেষে সে প্রাণ দিয়ে স্বামীকে বুঝিয়ে দিল।
এ ঘটনায় পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মঈনুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পঠানো হয়েছে। পারিবরিক কলহের জের ধরে গৃহবধু আত্মহত্যা করেছে বলে মনে হলেও ময়না তদন্তের রিপোর্টে উপর নির্ভর করবে এটা হত্যা না আত্মহত্যা ।
