গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের পিতার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিমের পক্ষে গণমাধ্যমে এ বিবৃতি পাঠান সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা। বিবৃতিতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা আব্দুল খালেকের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
Please follow and like us:
« গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের পিতার মৃত্যুতে শোক প্রকাশ (পূর্ববর্তি সংবাদ)
