প্রধান সূচি

মঠবাড়িয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা’ প্রতিপাদ্যে মঠবাড়িয়ায় বিশ^ স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আর.এম.ও ডা. মনিরুজ্জামান, কমিউনিটি ক্লিনিক এর পক্ষ থেকে গোপাল চন্দ্র, এবং এ.এইচ.আই কামনা হালদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial