প্রধান সূচি

সাংবাদিক মিজান ও তার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে হত্যার চেষ্টা

ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের বাসিন্দা দৈনিক দক্ষিণাঞ্চল এর উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, তার স্ত্রী খাদিজা রহমান ও তাদের দুটি সন্তানকে অবরুদ্ধ করে হত্যার চেষ্টা পুলিশের হস্তক্ষেপে ব্যর্থ হয়েছে। ভা-ারিয়া থানার এস.আই মোঃ ফেরদৌস সাংবাদিকদের জানিয়েছেন জমি-জমা নিয়ে দীর্ঘ দিন ধরে একই বাড়ি ও প্রতিবেশি একটি মহলের সাথে মিজানের বিরোধ চলে আসছে। মারবেল খেলাকে কেন্দ্র করে মিজানের শিশু পুত্র তামিমের (০৬) সাথে বাড়ির বংশিয় আরেক শিশু সিফাতের (৮) মধ্যে ঝগড়া বাধে। সে ঝগড়া থামাতে সাংবাদিকের স্ত্রী এগিয়ে গেলে পুর্ব শত্রুতার তার সাথে হাতেম আলীর পুত্র ইউসুব আলী (৬০), তার পুত্র হারুন (৩৫), মৃত খলিলের পুত্র মেহেদি (২০) ও মিরনের পুত্র মামুন (১৮)সহ নারী পুরুষের একটি দল জোট বেঁধে মিজান ও তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দাওয়া করে। তারা জীবন বাঁচাতে দৌড়ে নিজ বসত ঘরে উঠলে প্রতিপক্ষ তার বসত ঘরের দরজা-জানালা ভাঙচুর করে।
এ সময় সাংবাদিক মিজানুর রহমান তাদের হাত থেকে বাঁচার জন্য মোবাইল ফোনে ভা-ারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাবুদ্দিনের কাছে সাহায্য চাইলে তিনি তাৎক্ষনিক থানা পুলিশ হেতালিয়া গ্রামে পাঠিয়ে মিজান, তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, থানা থেকে পুলিশ ওই বাড়িতে গেলে সাংবাদিক মিজানের প্রতিপক্ষরা পুলিশের সাথে খারাপ ব্যবহার করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial