প্রধান সূচি

নির্বাচনী সহিংসতা

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ার ৮নং হলতা গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনি তালুকদার (২৫)কে কুপিয়ে নিহত করেছে প্রতিপক্ষরা। সোমবার সকালে উপজেলার কবুতরখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি তালুকদার গুলিশাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম.আর শওকত হোসেন জানান, সোমবার সকাল  পৌনে ৮টার দিকে গুলিশাখালী ইউনিয়নের স্থানীয় আলমগীর মিয়ার বাড়ির সামনে জনি তালুকদার দাড়িয়ে ছিলেন। এমন সময় ২০/২৫ জন সন্ত্রাসীরা তাকে আক্রমন করে। সন্ত্রাসীদের দেখে জনি তালুকদার দৌড়ে পালানোর চেষ্টা  কালে ধাওয়া খেয়ে রাস্তার পাশে মাঠের মধ্যে জনি তালুকদার যায়। এসময়  সন্ত্রসীরা তাকে এলোপাথারিভাবে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে উন্নতর চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে জনি মারা যায়।

ওসি আরো জানান, এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

নিহতের স্বজনদের দাবি, উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনের (আনারস) মার্কার সমর্থক ছিলেন জনি তালুকদার। তাই প্রতিপক্ষ নৌকার সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন ফেরদৌস জানান, এ হামলার ঘটনার সাথে নৌকার সমর্থকরা জড়িত নয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial