Monday, March 25th, 2019
উপজেলা পরিষদ নির্বাচন
পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
আগামী ৩১ মার্চ ৫ম উপজেলা নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা নির্বাচন অফিস। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রমাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান। বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী, এ কে আজাদ, সভাপতি শফিউল হক মিঠু, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিকবিস্তারিত পড়ুন
নির্বাচনী সহিংসতা
মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ার ৮নং হলতা গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনি তালুকদার (২৫)কে কুপিয়ে নিহত করেছে প্রতিপক্ষরা। সোমবার সকালে উপজেলার কবুতরখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি তালুকদার গুলিশাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে । মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম.আর শওকত হোসেন জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে গুলিশাখালী ইউনিয়নের স্থানীয় আলমগীর মিয়ার বাড়ির সামনে জনি তালুকদার দাড়িয়ে ছিলেন। এমন সময় ২০/২৫ জন সন্ত্রাসীরা তাকে আক্রমন করে। সন্ত্রাসীদের দেখে জনি তালুকদার দৌড়ে পালানোর চেষ্টা কালে ধাওয়া খেয়ে রাস্তার পাশে মাঠের মধ্যে জনি তালুকদার যায়।বিস্তারিত পড়ুন
মোংলায় মীর গ্রুপের উন্নয়নে মধ্যসত্বভোগীদের ঈর্শান্বিত হওয়ার অভিযোগ
বাগেরহাটের মোংলায় মীর গ্রুপের অবারিত উন্নয়নে মধ্যসত্বভোগী একটি গ্রুপের বিরুদ্ধে ঈর্শান্বিত হওয়ার অভিযোগ উঠেছে। আর তাই কুৎসা রটনায় নেমে পড়েছে ওই পক্ষটি। মোংলায় মীর এলপিজি লিমিটেড নামের গ্যাস কোম্পানীটির নির্মান কাজ সম্পন্ন হলে এই অঞ্চলের প্রায় ২ হাজার লোকের কর্মসংস্থান হবে। এখানে শুধু এলপিজি গ্যাস কোম্পানীর কাজ করা হবে না। পাশাপাশি থাকবে স্কুল, কলেজ, আধুনিক মানের হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠান। যার পুরোপুরি কাজ সম্পন্ন হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন আসবে। আর এই কাজগুলো সম্পন্ন করতে যাতে হিমশিম খায় সে জন্য স্থানীয় একটি দালাল চক্র সক্রিয় হয়ে পড়েছে এবংবিস্তারিত পড়ুন
সুন্দরবনকে সুন্দর রাখতে সাবাইকে আন্তরিক হতে হবে…. হাবিবুন নাহার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেক বন রক্ষার দায়িত্ব দিয়েছেন। বন শেষ করার জন্য নয়। তাই সুন্দরবনকে সুন্দর রাখতে আমাদের সাবাইকে আরো আন্তরিক হতে হবে। সোমবার দুপুরে বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সহ-ব্যবস্থাপনা সংগঠনের (সিএমসি) সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সুন্দরবনের ওপর চাপ কমাতে ২৫ কোটি টাকা ব্যয়ে পূর্ব সুন্দরবনের আলীবান্দা, আন্ধারমানিক ও পশ্চিম সুন্দরবনের কালাবগীতে ইকোট্যুরিজম স্পট গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সুন্দরবনের ওপর নির্ভরশীল পেশাজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সব সময় সরকারের অনুদানের দিকেবিস্তারিত পড়ুন
