প্রধান সূচি

উপজেলা পরিষদ নির্বাচন

পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আগামী ৩১ মার্চ ৫ম উপজেলা নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা নির্বাচন অফিস। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রমাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান।
বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী, এ কে আজাদ, সভাপতি শফিউল হক মিঠু, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক পিরোজপুর কন্ঠ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, স্বরূপকাঠী প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, ভান্ডারিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, নাজিরপুর ইনকিলাব প্রতিনিধি উথান মন্ডল প্রমুখ।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষে নির্বাচন কমিশন এবং প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে সে জন্য প্রশাসন সচেষ্ট রয়েছে। তিনি এসময় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সেই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial