স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
স্বরূপকাঠির উত্তর করফা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল কুদ্দুস (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় নিজ ঘরেই পড়ে থাকা তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত আব্দুল কুদ্দুস উত্তর করফা গ্রামের মৃত শাহশের আলীর ছেলে। রবিবার তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর হামলায় নৌকা প্রার্থীসহ ২০জন আহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে দু’দিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন »
