Sunday, March 24th, 2019
বিশ্ব পানি দিবস উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত
“সকলের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতে চাই পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ” এই শ্লোগানকে নিয়ে পিরোজপুরে বিশ্ব পানি দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুরের সনাক সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান, সিএফজি উপ-কমিটির আহবায়ক ও সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদ আহম্মেদ, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, সনাক সদস্য মোঃ শাহ আলম শেখ, স্বজন সমন্বয়ক এ. বি.বিস্তারিত পড়ুন
পিরোজপুর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
পিরোজপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান খালেকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সরকারী সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুবোধ আইচের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আরবিন্দ রায়, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসা খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দু’দিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন
কৃষক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে পিরোজপুর সদর উপজেলায় দুদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলা ২০১৯ শুরু হয়েছে। রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, উপ-পরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) কৃষিবিদ আবু হেনা মোহাম্মদ জাফর, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিফ মাহমুদ, পিরোজপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির ও কৃষক গোলাম মহিত প্রমুখ। মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য এবং কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি ও প্রয়োগ কৌশল প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া কৃষি গবেষণা ইনস্টিটিউট,বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
স্বরূপকাঠির উত্তর করফা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল কুদ্দুস (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় নিজ ঘরেই পড়ে থাকা তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত আব্দুল কুদ্দুস উত্তর করফা গ্রামের মৃত শাহশের আলীর ছেলে। রবিবার তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর হামলায় নৌকা প্রার্থীসহ ২০জন আহত
মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগ (নৌকা) চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারেফ সাকু ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ অন্তত ২০ নেতা কর্মী আহত হয়েছেন। শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুলিসাখালী বাজারে এ সহিংসতার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারেফ সাকু, হলতা গুলিসাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ পাঁচজনকে আশংকাজনক অবস্থায় রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় বিবদমান দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনাবিস্তারিত পড়ুন
মানবাধিকার খবর এর ৭ম বর্ষপূর্তি ও সম্মননা প্রদান
অনুষ্ঠিত হলো মানবাধিকার সংশ্লিষ্ট জাতীয় মাসিক পত্রিকা ‘মানবাধিকার খবর’ ৭ম বর্ষ পূর্তি অনুষ্ঠান। গত শনিবার ঢাকা জাতীয় জাদুঘরের সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ্যাড. শ. ম. রেজাউল করিম এমপি প্রধান অতিথি হিসেবে কেক কাটার মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন। মন্ত্রী বলেন দেশের সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্টার জন্য জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলস পরিশ্রম ও পরিকল্পনা এবং কর্মকান্ড পরিচালনা করে আসছেন। পত্রিকার সংশ্লিষ্ট সকলকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, জননেত্রীকে সহযোগীতা করলেই মানবাধিকার প্রতিষ্ঠা হবে। পত্রিকার সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো মধ্যে বক্তব্যবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউরের পক্ষে গণসংযোগ
ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদপ্রার্থী মোঃ মশিউর রহমান মৃধার বাই সাইকেল মার্কার সমর্থনে রবিবার সন্ধ্যায় চরখালী বিসমিল্লাহ চত্বরে এক পথসভার আয়োজন করা হয়। জাতীয় পার্টি জেপি নেতা মোঃ মেজবাহ উদ্দিন আরিফ জমাদ্দারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খসরু জমাদ্দার। এসময় প্রার্থী ছাড়া আরও বক্তব্য রাখেন নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপি’র উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক গোলাম সরোয়ার জমাদ্দার, ইউপি সদস্য আব্দুস সালাম মোল্লা, যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুগ্ম-আহবায়ক লিটন পেশকার, ভান্ডারিয়া উপজেলা মেম্বার এসোসিয়েশনেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিশুদ্ধ পানির পুকুর খনন কাজে ঠিকাদারের বিরুদ্ধে “পুকুর চুরির” অভিযোগ
বিল আটকে দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ
বাগেরহাটে জনসাধারনের সুপেয় পানির আধার ৬টি পুকুরের পূন:খনন ও সংরক্ষণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে “পুকুর চুরির” অভিযোগ উঠেছে। গত বছর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পল্লী অঞ্চলে পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের অধীনে বাগেরহাটের কচুয়ায় এই পুকুরগুলো খনন করা হয়। সরকার দলীয় সদ্য বিদায়ী সাংসদ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশার ছেলে মীর রহমত আলী ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক। শুধু তাই নয় পুকুর থেকে অবৈধ ভাবে বালি তুলে বিক্রি করার পর পুকুরের পাড়ের ভাঙ্গন ঠেকাতে খাল থেকে লবন ও পঁচা পানি ঢুকানো হয়। ফলে একমাত্র সুপেয় পানির আধার এই পুকুরগুলোর পানিবিস্তারিত পড়ুন
বাগেরহাটে পানি দিবসে মানববন্ধন
“সকলের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতে চাই পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব পানি দিবসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টার ন্যাশনাল বাংলাদেশ (টিআবি) এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক বাগেরহাটের সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, অধ্যাপক এ.বি.এম মোশাররফ হোসাইন, জলবায়ু বিষয়ক উপ-কমিটির আহবায়ক বাবুল সরদার, অধ্যাপক খান সালেহ আহমেদ, বাগেরহাট সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উন্নয়ন কর্মী মাহবুবা আক্তার পিয়া, মুক্তা আক্তার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সারাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত
বাগেরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগীতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় দশটি দল অংশগ্রহণ করে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তানজিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখ।
