প্রধান সূচি

পিরোজপুরে দু’দিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

কৃষক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে পিরোজপুর সদর উপজেলায় দুদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলা ২০১৯ শুরু হয়েছে। রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, উপ-পরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) কৃষিবিদ আবু হেনা মোহাম্মদ জাফর, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিফ মাহমুদ, পিরোজপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির ও কৃষক গোলাম মহিত প্রমুখ।

মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য এবং কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি ও প্রয়োগ কৌশল প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিআরডিবি, বিএডিসি (বীজ), প্রাণি ও মৎস্য সম্পদ অধিদপ্তরসহ ১২ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial