প্রধান সূচি

বিশ্ব পানি দিবস উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত

“সকলের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতে চাই পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ” এই শ্লোগানকে নিয়ে পিরোজপুরে বিশ্ব পানি দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুরের সনাক সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান, সিএফজি উপ-কমিটির আহবায়ক ও সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদ আহম্মেদ, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, সনাক সদস্য মোঃ শাহ আলম শেখ, স্বজন সমন্বয়ক এ. বি. এম খালিদ আবু, পিডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পান্না, রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না এবং স্বজন সদস্য ও বাংলাদেশ মহিলা পরিষদ এর সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা পিরোজপুর বাসীর অন্যতম প্রধান পানির উৎস বলেশ্বর নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস ও টিআইবি’র কর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাক পিরোজপুরের সহ-সভাপতি এম. এ. রব্বানী ফিরোজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial