বঙ্গবন্ধু’র জন্য পিরোজপুর শিশু পরিবারের ভালবাসা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পিরোজপুর সরকারী শিশু পরিবারের অনাথ শিশুরা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
রবিবার সকাল ৯ টায় শিশু পরিবারের সামনের সড়কে অনুষ্ঠিত হয় আনন্দ র্যালী। র্যালী শেষে শিশু পরিবারের হলরুমে বঙ্গবন্ধুর জন্ম দিনের কেক কাটা হয়।
শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু পরিবার প্রাঙ্গন থেকে ৯৯টি বেলুন উড়িয়ে দেয়া হয়।
অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা লেখা প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে শিশু পরিবারের মেয়েদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
এসব কর্মসূচিতে সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুর উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন অফিসার ইখতিয়ার উদ্দিন, প্রবেশন অফিসার জাকির হোসেন হাওলাদার, সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানমসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
