প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইছালে ছওয়াব মাহফিল

পিরোজপুরের মঠবাড়িয়ার নাগ্রাভাঙ্গা গ্রামে ঐতিহ্যবাহি মোল্লা বাড়ি বাইতুল সাদ ঈদগাহে শুক্রবার ৩৭তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সা’দ ঈমানী মোল্লা এবং আলহাজ্ব আবদুর রব প্রধান শিক্ষক প্রতিষ্ঠিত ঈদগাহে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাকেরগঞ্জ রোকন উদ্দিন ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল বাশার জালালী। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ওয়ায়েজিন মিরুখালী স্কুল এন্ড করেজের ধর্মীয় শিক্ষক মাওলানা রুহুল আমিন ও হাফেজ নবী হোসেন প্রমূখ।

সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আ. খালেক খান। মাহফিলে কেরাত ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন হাফেজ আরিফুর রহমান। মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মুনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial