প্রধান সূচি

Saturday, March 16th, 2019

 

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পিরোজপুরে ট্রাক চাপায় সবুর হাওলাদার (২২) নামে এক রং মিস্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালক আল আমিন (২৩) ও হেলপার রবিউলকে পুলিশ আটক করেছে। শনিবার পিরোজপুর-খুলনা বাইপাস সড়কের মধ্য রাস্তার মাথায় বাতেন কমিশনারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সবুর বাইসাইকেলে করে দুপুরের খাবার খেতে বাড়ি যাওয়ার সময় খুলনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৫৮৮৬) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সবুর পারেরহাট ইউনিয়নের বাটাজোর গ্রামের মৃত আক্কাস হাওলাদারের ছেলে।


স্বরূপকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহের র‌্যালী ও আলোচনা সভা

জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে স্বরূপকাঠিতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ প্রমুখ। ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ৭ দিন পর্যন্ত এ জাটকা সংরক্ষণ উদযাপন চলবে।


গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার “বিদ্যালয় প্রাঙ্গনে, এসো স্মৃতির অঙ্গনে-মিলি প্রীতির বন্ধনে” এ প্রতিপাদ্য বিষয়ে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় সকালে ১৯৭৪ থেকে ২০১৮ সালের এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন, ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করা হয়। কোরআন তেলাওয়াত, গীতাপাঠ এবং পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে স্লাইড শো এর মাধ্যমে জাতীয় সঙ্গীতে উপস্থিত সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শণ করা হয়। পরে অনুষ্ঠানের উদ্ধোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওই বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এসএসসি পাসকৃতবিস্তারিত পড়ুন


কাউখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিঠুর গণসংযোগ

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান মিঠু বই প্রতীকের প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছেন। প্রতিদিন নেতা-কর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে চলেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন স্থানে পথসভা করছেন। শনিবার দিনভর উপজেলার আমরাজুড়ি, শিয়ালকাঠী, বেকুটিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন কামরুজ্জামান মিঠু। এছাড়া দুপুরে ন্যাশনাল সার্ভিসের সাবেক কর্মরত সদস্যদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এ সময় কামরুজ্জামান মিঠুর সাথে স্থানীয় নেতাকর্মী ও বই মার্কার কর্মী-সর্মথকরা উপস্থিত ছিলেন।


মঠবাড়িয়ায় ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুর ডিবি পুলিশ শুক্রবার রাতে মঠবাড়িয়া উপজেলার তেতুঁলতলা বাজারে অভিযান চলিয়ে মনিরুল ইসলাম নাইম (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এসময় তার কাছে ৬০পিস ইয়াবা উদ্ধার করে। আটক নাইম উপজেলার উত্তর মানিকখালী গ্রামের মো. নুরুল হকের ছেলে। সে মঠবাড়িয়া সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। পিরোজপুর ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসেন জসিম জানান, ক্রেতা সেজে নাইমকে ইয়াবা নিয়ে তেতুঁলতলা বাজারে আসতে বলি এবং গ্রেফতার করি। এসময় তার সাথে থাকা দুই মাদক বিক্রেতা দৌঁড়ে পালিয়ে যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার জানান, আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে মঠবাড়িয়াবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় দুই মাদকসেবীকে জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার রাতে গাঁজা সেবন করার সময় পৌর শহরের কাঠবাজার এলাকায় অভিযান চালিয়ে রুবেল (২৫) ও সাকিল (২৮) নামে দুই মাদকসেবীকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার করে দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। রুবেল উপজেলার পূর্ব শেনের টিকিকাটা গ্রামের সিদ্দিক হাওলাদার ও সাকিল একই গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে।


বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুরের মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু’র ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ-সভাপতি ও বাত জ্বর রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম। শনিবার দিনভর শহরের শহীদ মোস্তফা খেলার মাঠ সংলগ্ন এ ক্যাম্পে পৌর শহরসহ ১১ ইউনিয়নের দুই শতাধিক শিশুকে ফ্রি চিকিৎসা প্রদান করেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। এছাড়া ডা. এম নজরুল ইসলাম  বয়স্ক রোগীদের ব্যবস্থা পত্র দেন।


মঠবাড়িয়ায় পুলিশ কর্মকর্তাসহ সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশ কর্মকর্তা ও এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল দুই বাড়ি থেকে আনুমানিক ৭ লাখ টাকার মালামাল লুটে নেয়। ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত ৩ টার দিকে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল উপজেলার বাদুরা গ্রামের সৈয়দ শরীফ নামে সৌদি প্রবাসির ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকতরা নগদ ৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ইছালে ছওয়াব মাহফিল

পিরোজপুরের মঠবাড়িয়ার নাগ্রাভাঙ্গা গ্রামে ঐতিহ্যবাহি মোল্লা বাড়ি বাইতুল সাদ ঈদগাহে শুক্রবার ৩৭তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সা’দ ঈমানী মোল্লা এবং আলহাজ্ব আবদুর রব প্রধান শিক্ষক প্রতিষ্ঠিত ঈদগাহে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাকেরগঞ্জ রোকন উদ্দিন ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল বাশার জালালী। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ওয়ায়েজিন মিরুখালী স্কুল এন্ড করেজের ধর্মীয় শিক্ষক মাওলানা রুহুল আমিন ও হাফেজ নবী হোসেন প্রমূখ। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আ. খালেক খান। মাহফিলে কেরাত ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন হাফেজ আরিফুর রহমান। মাহফিলবিস্তারিত পড়ুন


নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলায় ৪৯ জনকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার দুপুরে যোহর নামাজ বাদ শহরের সরুই মাদ্রাসার শিক্ষকদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে মুসল্লিরা। মিছিলে জেলা তাতী লীগের সভাপতি আব্দুল বাকি তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাদের সরদার, সরুই মাদরাসার শিক্ষক মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা আবুল বাশারসহ আরও সহ¯্রাধিক মুসল্লি অংশগ্রহন করেন। সমাবেশে বক্তব্য রাখেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক), বাগেরহাটের সভাপতি সরুই মাদরাসারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial