প্রধান সূচি

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পিরোজপুরে ট্রাক চাপায় সবুর হাওলাদার (২২) নামে এক রং মিস্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালক আল আমিন (২৩) ও হেলপার রবিউলকে পুলিশ আটক করেছে। শনিবার পিরোজপুর-খুলনা বাইপাস সড়কের মধ্য রাস্তার মাথায় বাতেন কমিশনারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সবুর বাইসাইকেলে করে দুপুরের খাবার খেতে বাড়ি যাওয়ার সময় খুলনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৫৮৮৬) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সবুর পারেরহাট ইউনিয়নের বাটাজোর গ্রামের মৃত আক্কাস হাওলাদারের ছেলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial