মঠবাড়িয়ায় ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর ডিবি পুলিশ শুক্রবার রাতে মঠবাড়িয়া উপজেলার তেতুঁলতলা বাজারে অভিযান চলিয়ে মনিরুল ইসলাম নাইম (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এসময় তার কাছে ৬০পিস ইয়াবা উদ্ধার করে। আটক নাইম উপজেলার উত্তর মানিকখালী গ্রামের মো. নুরুল হকের ছেলে। সে মঠবাড়িয়া সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
পিরোজপুর ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসেন জসিম জানান, ক্রেতা সেজে নাইমকে ইয়াবা নিয়ে তেতুঁলতলা বাজারে আসতে বলি এবং গ্রেফতার করি। এসময় তার সাথে থাকা দুই মাদক বিক্রেতা দৌঁড়ে পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার জানান, আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের পর শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় দুই মাদকসেবীকে জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিঠুর গণসংযোগ »
