প্রধান সূচি

শরণখোলায় মাদক ব্যবসায়ী রাফসান জনি গ্রেফতার

শরণখোলায় আলোচিত মাদক ব্যবসায়ী রাফসান জনিকে থানা পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলা সদরের খেলার মাঠে বসে ইয়াবা বিক্রি কালে পুলিশ তাকে হাতেনাতে আটক করার পর হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় দৌড়ে পালাবার চেষ্টা করে। এ সময় পুলিশ প্রায় আধা কিলোমিটার পথ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ওই মাঠে। এসময় রাফসান ইয়াবা বিক্রি করছিল। পুলিশ হাতেনাতে তাকে ধরে ফেলে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। এ সময় রাফসান কৌশলে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া করে রায়েন্দা বাজারের মধ্যে ঝাপটে ধরে ফেলে।
খোঁজ নিয়ে জানা যায়, রাফসানের বিরুদ্ধে মাদকসহ নারী কেলেংকারীর একাধিক অভিযোগ রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial