প্রধান সূচি

Wednesday, March 13th, 2019

 

উপজেলা পরিষদ নির্বাচন

ভান্ডারিয়ায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, নাজিরপুরে পুরুষ ভাইস চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বুধবার পিরোজপুরের ৭ উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী ও ৫ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মো. মিরাজুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসমা আক্তার এবং নাজিরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের পরে পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বান্দ্বতায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, সদর উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন


যার আমল ঠিক তার ঈমান ঠিক… ছারছীনা পীর ছাহেব

আমেরী হিযবুল্লাহ ছারছীনার পীর হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেছেন যার আমল ঠিক তার ঈমান ঠিক। আমল ছাড়া ঈমান ঠিক থাকেনা। আপনারা এই মাহফিলের তিন দিনে এখানে এসে যা শুনেছেন-বুঝেছেন তা ঠিকমত আমল করবেন। উপমহাদেশের ইসলামি শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ছারছীনা মাদ্রাসার তিন দিনব্যাপী ১২৯তম বার্ষিক ইসালে ছওয়াব মাহফিলের আখেরী মোনাজাতের আগে ময়দানে তার লাখ লাখ ভক্ত ও মুনিদানদের উদ্দেশ্যে এ কথাগুলো বলেন। বুধবার যোহর নামাজ বাদ আখেরী মোনাজাত পূর্ব পীর ছাহেব কেবলা আরো বলেন, আপনারা পীরের বয়াত হয়েছেন আল্লাহকে পাওয়া জন্য, পীরকে নয়। এই দরবার থেকেবিস্তারিত পড়ুন


মিরাজুল ইসলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. মিরাজুল ইসলাম (মিরাজ) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল্লাহ আল মাসুদ প্রার্থীতা প্রত্যাহার করে নিলে পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান একক প্রার্থী হিসেবে মো. মিরাজুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। উল্লেখ্য, গত ৬ মার্চ মনোনয়নপত্র বাছাইকালে বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আতিকুল ইসলাম (উজ্জল) এর হলফ নামায় ত্রুটি এবং তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তৃনমূল আওয়ামী লীগের শতভাগবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী রঞ্জু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় পিরোজপুরের নাজিরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান রঞ্জু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলছেন। এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা যুবসংহতি সভাপতি মো. রিয়াজুল ইসলাম হাওলাদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জু মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্য থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস ও উপজেলা যুবসংহতি সভাপতি মো. রিয়াজুল ইসলাম হাওলাদার বুধবার দুপুরে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে একক প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান রঞ্জুই রয়েছেন। এছাড়া এ উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


নাজিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

“প্রাথমিক শিক্ষা দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যের আলোকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এর নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার ও উপজেলা শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথিবিস্তারিত পড়ুন


শরণখোলায় মাদক ব্যবসায়ী রাফসান জনি গ্রেফতার

শরণখোলায় আলোচিত মাদক ব্যবসায়ী রাফসান জনিকে থানা পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলা সদরের খেলার মাঠে বসে ইয়াবা বিক্রি কালে পুলিশ তাকে হাতেনাতে আটক করার পর হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় দৌড়ে পালাবার চেষ্টা করে। এ সময় পুলিশ প্রায় আধা কিলোমিটার পথ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ওই মাঠে। এসময় রাফসান ইয়াবা বিক্রি করছিল। পুলিশ হাতেনাতে তাকে ধরে ফেলে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। এ সময় রাফসান কৌশলে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টাবিস্তারিত পড়ুন


শিক্ষার্থীরাই দিবে দুর্যোগ মোকাবিলায় নতুন আইডিয়াউপকূলের ৬৩ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস’ বিষয়

দুর্যোগ মোকবিলায় শিক্ষার্থীরাই দিবে নতুন নতুন আইডিয়া। তাদের সক্ষমতা অর্জনে পাঠ্যসূচীতেও সহপাঠ্য হিসেবে পড়ানো হচ্ছে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস’ বিষয় নিয়ে। দেশে এই প্রথম বারের মতো বাগেরহাটের দুটি উপজেলার ৬৩টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার সপ্তম শ্রেণিতে সহপাঠ্য হিসেবে সম্পৃক্ত করা হয়েছে দুর্যোগের বিষয়টি। জাপানের শিক্ষার্থীদের দুর্যোগ প্রস্তুতি বিষয়ক প্রতিযোগিতা ‘বোসাই কোসিয়েন’ এর আলোকে শরণখোলায় ৩০টি ও মোড়েলগঞ্জে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি চালু করা হয়। স্কুল ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা গ্রহন ও দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম জোরদার করাই এর মূল লক্ষ্য। জাপান ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘শাপলা নীড় এবং জাইকার সহায়তায় স্থানীয়বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

“প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, কৃষি কর্মকর্তা হুমায়রা, মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ শেখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা এএসএম রোকনুজ্জামান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাগলুল হায়দার,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় সজিনা বাম্পার ফলন

পাইকগাছায় সজিনার ব্যাম্পার ফলন হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এ বছর সর্বোচ্চ সজিনার ফলন হয়েছে। সজিনা চাষিরা উচ্চ মূল্য পাওয়ায় কৃষকরা খুশি। মূল্যবেশি পাওয়ায় কৃষকরা সজিনার ডাল রোপন করতে উৎসাহিত হচ্ছে। বসতবাড়ীর আশে পাশে রাস্তার ধারে ক্ষেতের আইলে লাগানো সজনে গাছ যতœ ছাড়াই অবহেলার মধ্য দিয়ে বেড়ে ওঠে। সজিনা পুষ্টি ও ভেজষগুনে ভরা সবজি হিসাবে খুব দামী। সজিনার ব্যাপক চাহিদা ও উচ্চ মুল্যে বিক্রি হওয়ায় উপজেলার কৃষকরা এখন পতিত জমিতে পরিকল্পিতভাবে সজিনা গাছ লাগিয়ে লাভবান হচ্ছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২৫ হাজার হেক্টরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial