নাজিরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী রঞ্জু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় পিরোজপুরের নাজিরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান রঞ্জু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলছেন।
এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা যুবসংহতি সভাপতি মো. রিয়াজুল ইসলাম হাওলাদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জু মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্য থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস ও উপজেলা যুবসংহতি সভাপতি মো. রিয়াজুল ইসলাম হাওলাদার বুধবার দুপুরে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে একক প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান রঞ্জুই রয়েছেন। এছাড়া এ উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মাঠে রয়েছেন।
Please follow and like us:
« নাজিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মিরাজুল ইসলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত »
