ইন্দুরকানীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত
“প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, কৃষি কর্মকর্তা হুমায়রা, মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ শেখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা এএসএম রোকনুজ্জামান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাগলুল হায়দার, উপজেলা আ’লীগ সভানেত্রী দিলরুবা মিলন প্রমুখ।
Please follow and like us:
« পাইকগাছায় সজিনা বাম্পার ফলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শিক্ষার্থীরাই দিবে দুর্যোগ মোকাবিলায় নতুন আইডিয়াউপকূলের ৬৩ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস’ বিষয় »
