প্রধান সূচি

মায়ের কোল থেকে ঘুমান্ত শিশু চুরি

বাগেরহাটের মোড়েলগঞ্জে জানালার গ্রিল খুলে পিতা-মাতার শোবার ঘর থেকে ৭৫ দিন বয়সী শিশু পুত্রকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার ফজরের নামাজের ঘন্টাখানেক আগে উপজেলার বিশারীঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু পুত্রটির নাম আব্দুল্লাহ হাওলাদার। সে দলিল লেখক সোহাগ হাওলাদার ও রেশমা আক্তারের দ্বিতীয় সন্তান।

শিমুটির মা রেশমা আক্তার বলেন, প্রতিদিনের মত রাতে বড় সন্তান সুমাইয়া (১৯) ও আব্দুল্লাহকে নিয়ে ঘুমাতে যাই। আব্দুল্লাহ কিছুটা অসুস্থ্য ছিল। রাত তিনটার দিকে কেঁদে উঠলে ওকে ঔষধ খাওয়াই। পরে আমরা আবার ঘুমিয়ে পড়ি। ভোর সাড়ে চারটায় উঠে দেখি আব্দুল্লাহ নেই। ঘরের দরজা ও জানালা খোলা। আমার স্বামীর মোবাইল ও মোবাইলেরর চার্জারও ঘরে নেই। আমি চিৎকার করে বাড়ির সব জায়গায় খুঁজতে থাকি। কোথাও না পেয়ে থানায় খবর দেই। আব্দুল্লাহর মা আরও বলেন, সোহাগের যে মোবাইলটি নিয়ে গেছে সে নাম্বার থেকে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপন চাওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে যেতে বলছে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, শিশু চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান ও তদন্ত শুরু করেছে পুলিশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial