Monday, March 11th, 2019
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্স
ভান্ডারিয়ায় ১১টি পানি শোধনাগার উদ্বোধন
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা এলাকায় ১১টি পানি শোধনাগার যৌথভাবে উদ্বোধন করেছেন। ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠে স্থাপিত ভিডিও স্ক্রিনে এই উদ্বোধনের সচিত্র দৃশ্য শত শত মানুষ প্রত্যক্ষ করেন। এ সময় সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এবং পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি কথা বলেন। ভারত সরকারের সহায়তা ভান্ডারিয়া পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহের জন্য ১১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এই প্লান্টগুলো স্থাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থীকে বাঁচাতে সাহায্যের আবেদন
মঠবাড়িয়ায় হাসিব খান (১৪) নামের এক মেধাবী ছাত্র মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছে। সে মঠবাড়িয়া কে. এম. লতীফ ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির ছাত্র। হাসিব গত ৮ মাস ধরে বিদ্যালয়ে আসতে পারছেনা। গত বছর সে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, হাসিব দুরারোগ্য ক্লোসিক্যাল মিক্স নিলফোমা ক্যান্সারে আক্রান্ত। পরে তাকে ভারত নিয়ে চিকিৎসা শেষে বর্তমানে ঢাকায় বাংলাদেশ স্পেসালিস্ট হসপিটালের ডা. তওফিক এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। ইতোমধ্যে হাসিবের ২৫টি কেমোথেরাপি দেয়া হয়েছে। হাসিবের বাবা আব্দুল করিম খান বড় মাছুয়া হাই ইনস্টিটিউশনের সহকারী শিক্ষকবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সোনালী ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে
বাগেরহাটের অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমানকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বাগেরহাটের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক গোলক চন্দ্র বিশ্বাস জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মাহফুজ সোনালী ব্যাংক বাগেরহাট শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং সদর উপজেলার মুক্ষাইট গ্রামের শেখ আনিছুর রহমানের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট থেকে ২০১৫ বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সোনালী ব্যাংক বাগেরহাট শাখা থেকে ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬শ’ ১০ টাকা আত্মসাৎ করেছে এমন অভিযোগবিস্তারিত পড়ুন
মায়ের কোল থেকে ঘুমান্ত শিশু চুরি
বাগেরহাটের মোড়েলগঞ্জে জানালার গ্রিল খুলে পিতা-মাতার শোবার ঘর থেকে ৭৫ দিন বয়সী শিশু পুত্রকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার ফজরের নামাজের ঘন্টাখানেক আগে উপজেলার বিশারীঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু পুত্রটির নাম আব্দুল্লাহ হাওলাদার। সে দলিল লেখক সোহাগ হাওলাদার ও রেশমা আক্তারের দ্বিতীয় সন্তান। শিমুটির মা রেশমা আক্তার বলেন, প্রতিদিনের মত রাতে বড় সন্তান সুমাইয়া (১৯) ও আব্দুল্লাহকে নিয়ে ঘুমাতে যাই। আব্দুল্লাহ কিছুটা অসুস্থ্য ছিল। রাত তিনটার দিকে কেঁদে উঠলে ওকে ঔষধ খাওয়াই। পরে আমরা আবার ঘুমিয়ে পড়ি। ভোর সাড়ে চারটায় উঠে দেখি আব্দুল্লাহ নেই। ঘরের দরজা ও জানালাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ছাদ থেকে পড়ে গৃহবধুর মৃত্যু
পাইকগাছার ঔষধ ব্যবসায়ী অশোক ঘোষের স্ত্রী বুলু রাণী ঘোষ (৫২) দোতলা ছাদের উপর থেকে মৃত্যু হয়েছে। উপজেলার গোপালপুর গ্রামের অশোক ঘোষের স্ত্রী সোমবার দুপুরে আড়াইটার দিকে ছাদের দোতলায় কাপড় শুকাতে যেয়ে উপরের দিকে তাকানোর সময় চোখ-মাথা ঘুরে ছাদ থেকে মাটিতে পড়ে যায়। এ সময় তিনি মাথা, মুখ ও বুকে প্রচন্ড আঘাত পায়। দ্রুত হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানায়। জানা যায়, তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। অশোক ঘোষ হিন্দু মহাজোট পাইকগাছা উপজেলা শাখার কোষাধ্যক্ষ। তার স্ত্রীর মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাইকগাছায় বিরল প্রজাতির গন্ধগোকুলের মৃত্যু
পাইকগাছায় বিরল প্রজাতির একটি গন্ধগোকুলের মৃত্যু হয়েছে। উপজেলার গদাইপুর গ্রামের মেইন সড়কের পাশে গন্ধগোকুলটিকে মরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা গন্ধগোকুলটিকে মাটি চাপা দিয়ে রাখে। জানা গেছে, গন্ধগোকুল এক বিচিত্র প্রাণী। এটি নিশাচর ও স্তন্যপায়ী প্রাণী। বাংলাদেশে ৫টি প্রজাতির গন্ধগোকুল রয়েছে। এর মধ্যে ৩টি প্রজাতি বিলুপ্তির পথে। এরা নির্জন পরিবেশে একাকি থাকতে পছন্দ করে। সাধারণত গভীর রাতে শিকার ও খাবারের সন্ধানে বের হয়। এরা কলা, আম, আনারস, লিচুসহ বিভিন্ন ফল, বীজ, ইদুর, ছোট পাখি, ছোট সাপ, টিকটিকি, ব্যাঙ, শামুক ইত্যাদি খেতে পছন্দ করে। গন্ধগোকুলের শরীর থেকে যে গন্ধবিস্তারিত পড়ুন
