মঠবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থীকে বাঁচাতে সাহায্যের আবেদন
মঠবাড়িয়ায় হাসিব খান (১৪) নামের এক মেধাবী ছাত্র মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছে। সে মঠবাড়িয়া কে. এম. লতীফ ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির ছাত্র। হাসিব গত ৮ মাস ধরে বিদ্যালয়ে আসতে পারছেনা। গত বছর সে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, হাসিব দুরারোগ্য ক্লোসিক্যাল মিক্স নিলফোমা ক্যান্সারে আক্রান্ত। পরে তাকে ভারত নিয়ে চিকিৎসা শেষে বর্তমানে ঢাকায় বাংলাদেশ স্পেসালিস্ট হসপিটালের ডা. তওফিক এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। ইতোমধ্যে হাসিবের ২৫টি কেমোথেরাপি দেয়া হয়েছে।
হাসিবের বাবা আব্দুল করিম খান বড় মাছুয়া হাই ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক ও মা গৃহিনী। এই চিকিৎসায় পরিবারের প্রায় ২৪ লাখ টাকা খরচ করে নিঃস্ব হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, এখন হাসিবের রেডিওথেরাপি ও পুনঃকেমোথেরাপি নিতে হবে। এতে আরও প্রায় বিশ লাখ টাকা খরচ হবে। যা তার বাবার পক্ষে বহন করা সম্ভব নয়। তার চিকিৎসার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সাহায্যের আবেদন করা হয়েছে। সাহায্য পাঠাবার ঠিকানা- সঞ্চয়ী হিসাব নম্বার-১১১০০১১৪০২৯ উত্তরা ব্যাংক লিমিটেড, মঠবাড়িয়া শাখা, পিরোজপুর। বিকাশ নাম্বার-০১৭১৬-৫২৭৬৯৩, ০১৭৭৯-৪৪১১৯৬, ০১৭১৬-৮৮৭২৭৮।
